Home About Events Our Branches Log In Photo Album Download Documents Contact Us
User Guide

How to Use Masjid.Life

100% Interest-Free Loan · No Profit · No Fee · No Hidden Charges. Step-by-step instructions to help you navigate the platform with confidence.

✅ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। আপনার কাজ অত্যন্ত সহজ হয়ে যাবে।

https://youtu.be/obpN3zd6AXE?si=U-O9qAPcHWiy30rX


✅ যে ক্ষেত্রে রেজিস্ট্রেশন নিষিদ্ধ:- 

সরাসরি ঋণ প্রাপ্তির আশায়  - রেজিস্ট্রেশন করবেন না।  
মসজিদ ডট লাইফ,  সরাসরি - ঋণ বিতরণ বা অন্য কোন কোন সেবা প্রদান করে না। এই প্রতিষ্ঠানের সকল সেবা মসজিদ কেন্দ্রিক। অর্থাৎ আপনাকে সেবা নিতে হবে আপনার নিকটস্থ মসজিদে ব্রাঞ্চ থাকলে - সেখান থেকে।
সুতরাং মসজিদ ডট লাইফ থেকে আপনি ব্যক্তিগতভাবে সরাসরি ঋণ পাওয়ার কোন ধরনের সুযোগ নেই। 

✅ কেন বা কারা রেজিস্ট্রেশন করবেন:-

মূলত: নতুন ব্রাঞ্চের জন্যে আবেদন করতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে।

আপনার নিকটস্থ মসজিদে একটা ব্রাঞ্চ খুলতে চাইলে - প্রথমে আপনাকে  রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলেই কেবল ব্রাঞ্চের জন্য আবেদন করতে পারবেন। 

রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য - এই পেইজের সর্বনিম্ন ডানপাশে লাল রঙের Back বাটনে অথবা উপরের ডান কর্নারে হলুদ রঙের Apply  Online বাটনে ক্লিক করুন। 

এবার - নীল রংয়ের  Register Now বাটনে ক্লিক করুন।

অতঃপর  যে পেজটা ওপেন হবে সেটার নাম হচ্ছে - USER REGISTRATION FORM

USER REGISTRATION FORM এর ঠিক নিচে User Manual নামে লাল রঙের একটা বাটন দেখবেন। সেখানে ক্লিক করে নির্দেশিকা পড়ে ধৈর্য এবং  আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান। ইনশাআল্লাহ - সফলভাবে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।। 

 

রেজিস্ট্রেশন এবং ব্রাঞ্চের জন্য আবেদন করার পূর্বে - করণীয় :- 

✅ আপনার নিকটস্থ মসজিদে একটি ব্রাঞ্চ খুলতে আগ্রহী হলে - প্রথমে মসজিদ ডট লাইফ এর কার্যক্রম সম্পর্কে ভালোভাবে জানুন। বিশেষ করে About (এবাউট) সেকশনের প্রত্যেকটা ফিচার খুব ভালো করে পড়ুন।

 ✅ অতঃপর কোন এক জুমার দিন - মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম, কমিটির লোকজন এবং এলাকাবাসীর নিকট বিষয়টি তুলে ধরুন। সবাইকে আমাদের ওয়েবসাইট লিংক দিন - যাতে সবাই প্রাথমিক  ধারণা লাভ করতে পারেন। 

✅ সবাই আগ্রহ প্রকাশ করলে ম্যানেজমেন্ট টিম গঠনের প্রস্তুতি গ্রহণ করুন।


ম্যানেজমেন্ট টিম গঠনের গাইডলাইন :-

✅ মসজিদের আওতাধীন এলাকা বা সমাজের ১০ জনকে নিয়ে (সর্বনিম্ন ৭ জন )
ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টীম গঠন করতে হবে ।

এই টীমের মধ্যে একজন টিম লিডার ( যিনি টিমের নেতৃত্ব দেবেন), একজন কোষাধ্যক্ষ এবং বাকি সবাই হবেন টীম মেম্বার

 ✅ ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টীম - মসজিদ কমিটি থেকে সম্পূর্ণ আলাদা। তবে মসজিদ কমিটির যে কেউ বা সবাই এই টিমে অন্তর্ভুক্ত থাকতে কোনো বাধা নেই।

 ✅ একটা ওপেন বুক  অন লাইন সফটওয়্যার এর মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়।

যে কারনে, এলাকার শিক্ষিত যুব সমাজকে নিয়ে (ন্যূনতম পক্ষে যারা ফেসবুক বা WhatsApp চালাতে পারেন) ম্যানেজমেন্ট টীম গঠন করুন।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বীদের  উপদেষ্টা হিসাবে রাখা যেতে পারে। উপদেষ্টা - ম্যানেজমেন্ট টীম এর মধ্যে গন্য হবেন না। 

✅ ম্যানেজমেন্ট টিম - উক্ত সমাজের লোকদের মধ্য থেকে ঋণ গ্রহীতা সিলেকশন করেন। ঋণ প্রদান ও কিস্তি আদায় করেন। ব্যাংক হিসাব মেনটেইন করেন।

 ✅ উপদেষ্টা কমিটি বুদ্ধি পরামর্শ দিয়ে ও বিভিন্ন ভাবে সাপোর্ট দিয়ে ম্যানেজমেন্ট টীমকে সহায়তা করেন।

 

ব্যাংক হিসাব খোলার গাইড লাইন:-

যাদেরকে নিয়ে ম্যানেজমেন্ট টিম গঠিত হয়েছে – তাদের মধ্য থেকে যে কোন তিন জনের নামে একটা যৌথ ব্যাংক হিসাব খুলতে হবে।

বিকল্প:- 
নতুন করে হিসাব খোলার পরিবর্তে – মসজিদ কমিটির সভাপতি অথবা সেক্রেটারি 
অথবা ব্রাঞ্চের টিম লিডার বা ক্যাশিয়ারের ব্যক্তিগত হিসাবের মাধ্যমে টাকা নেওয়া যেতে পারে।

সিদ্ধান্ত অনুযায়ী – ডাউনলোড ফরম থেকে, নতুন ব্যাংক হিসাব খোলার রেজুলেশন অথবা বিকল্প রেজুলেশন তৈরি করুন। 

 

বিনীত -
কামাল আহমেদ
NC USA
ফাউন্ডার - "মসজিদ ডট লাইফ"
(১০০% সুদ মুক্ত ঋণসহ বহুমুখী সেবা)
www.masjid.life
WhatsApp: +19193608286
Email: masjid.life.kamal@gmail.com
ফেসবুক: kamal.ahmed.mdl
https://www.facebook.com/share/1GagAjYbgD/
ইউটিউব: @mdl_kamal
https://youtube.com/@mdl_kamal?si=VMp7JcXEPz5xUAuv